ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন বাতিলের আহ্বান সাদা দলের

১২ ডিসেম্বর ২০২০, ০৭:১৪ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন বাতিল বা স্থগিত করার আহ্বান জানিয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের প্যানেল সাদা দল।  ৩০ ডিসেম্বরের আসন্ন ভোটে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী মার্কেটিং বিভাগের অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া বরাবর এক চিঠিতে এই আহ্বান জানায় সাদা দল।

সাদা দলের আহ্বায়ক ড. এবিএম ওবায়দুল ইসলামের পাঠানো ওই চিঠিটি আজ শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, গত মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক একাডেমিক কাজ বন্ধ আছে। অনলাইনে ক্লাস চালু করা হলেও সেখানে আমাদের শিক্ষার্থীরা নানা সংকট ও সমস্যার কারণে পূর্ণমাত্রায় যুক্ত হতে পারছে না। তাদের পরীক্ষা নেওয়া যাচ্ছে না। শিক্ষকরাও স্বাভাবিক একাডেমিক কাজ করতে পারছেন না। এ অবস্থায় আমাদের নির্বাচন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মনে আমাদের সম্পর্কে বিরূপ ধারণার জন্ম দেবে।

চিঠিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ফাইনান্স কমিটি এবং অনুষদ সমূহের ডিনদের মেয়াদকাল অনেক আগেই পার হয়েছে অতিবাহিত হয়েছে। কিন্তু কোভিড পরিস্থিতিতে এসব নির্বাচন আয়োজনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ডাকসুর মেয়াদকাল শেষ হওয়ায় এরই মধ্যে তা বাতিল করা হয়েছে। সে নির্বাচনও আয়োজন করা যাচ্ছে না। সেখানে কোভিড ঝুঁকি থাকা সত্ত্বেও শিক্ষক সমিতির এ নির্বাচন কোনোভাবেই যৌক্তিক বলে মনে করছি না।

আসন্ন নির্বাচন বাতিল বা স্থগিতের অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়, কোভিড পরিস্থিতির উন্নতি এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পরই কেবল নির্বাচন হওয়া বাঞ্ছনীয়।

গত সোমবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত ভোট হবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ২০ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ সম্পন্ন হবে।

প্রতি বছর এ নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল প্রতিদ্বন্দ্বিতা করে। তবে করোনাভাইরাসের কারণে এবার নির্বাচনে যেতে চায় না সাদা দল।

ট্যাগ: ঢাবি
জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা কী
  • ২৩ এপ্রিল ২০২৬
এপ্রিলের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু কবে, জানাল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রশক্তির নিন্দা
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুর…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিকের উপর ছাত্রদলের হাম…
  • ২৩ এপ্রিল ২০২৬