চলে গেলেন ঢাবির সাবেক অধ্যাপক মোজাম্মেল হক

১১ ডিসেম্বর ২০২০, ১২:৫৮ PM
ড. মোজাম্মেল হক

ড. মোজাম্মেল হক © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক ড. মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ড. মোজাম্মেল হক ঢাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ছিলেন। বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে তার (মোজাম্মেল হক) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ দিন আগে তিনি ব্রেইন ট্রোক করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আজ শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেছেন। আমরা স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অধ্যাপক হক সপরিবারে রাজধানীর মিরপুর এলাকায় বাস করতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এখন (দুপুরে) লাশ নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছেন স্বজনরা।

নতুন টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির, সূচি ঘোষণা
  • ২০ আগস্ট ২০২৬
মুখ চেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মনপুরায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি
  • ২০ আগস্ট ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বহিরাগতদের বিরুদ্ধে ঢাবির নারী শিক্ষার্থী হেনস্তা…
  • ২০ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ছক জানালেন সিমন্স
  • ২০ আগস্ট ২০২৬