রাবির আইইআরে নতুন পরিচালক ড. চিত্তরঞ্জন মিশ্র

১১ ডিসেম্বর ২০২০, ১২:৩৪ PM
অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র

অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) একাদশতম পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উক্ত ইনস্টিটিউটে উপস্থিত হয়ে দায়িত্বগ্রহণ করেন এ অধ্যাপক।

অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।

প্রখ্যাত এই ইতিহাসবিদের রয়েছে একাধিক পুস্তক এবং দেশীয় ও আর্ন্তজাতিক জার্নালে প্রকাশিত একাধিক গবেষণাপত্র। এছাড়া ইতিহাস বিভাগের সভাপতির দায়িত্বসহ বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এ অধ্যাপক।

যোগদানের বিষয়ে ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, আমি আইইআরের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমি ইতিহাস বিভাগের একজন শিক্ষক। সেই প্রেষণা থেকে আইইআরের পরিচালকের দায়িত্ব নিয়েছি। মহান এই দায়িত্ব যথাযথ পালনের আপ্রাণ চেষ্টা করবো বলেও জানান তিনি।

নতুন টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির, সূচি ঘোষণা
  • ২০ আগস্ট ২০২৬
মুখ চেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মনপুরায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি
  • ২০ আগস্ট ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বহিরাগতদের বিরুদ্ধে ঢাবির নারী শিক্ষার্থী হেনস্তা…
  • ২০ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ছক জানালেন সিমন্স
  • ২০ আগস্ট ২০২৬