রাবিকে দুটি বাস উপহার দিল ভারত

০৮ ডিসেম্বর ২০২০, ০৫:৩৫ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বরূপ দুটি বাস উপহার দিয়েছে ভারতীয় উপ-হাইকমিশন দপ্তর। সোমবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ে লাল-সাদা রংয়ের দুটি বাস পাঠানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবহন দপ্তরের প্রশাসক ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের জনগণের পক্ষে উপ-হাইকমিশন দপ্তর বিশ্ববিদ্যালয়কে দুটি বাস উপহার দিয়েছে। বিজয় দিবসের আগে অথবা পরে বাস দুটি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানান তিনি।

তবে বিশ্ববিদ্যালয়কে দেওয়া এই উপহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনব্যাপী বেশ আলোচনা-সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর নিজস্ব (নীল-সাদা) একটা রং আছে। যেটা শহরের রাস্তায় চলাচলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচয় বহন করে চলে। সুতরাং উপহার পাঠানোর আগে বাসের গায়ের রংয়ের বিষয়ে অবগত হওয়া উচিত ছিল।

এছাড়াও বাসের গায়ে ‘ভারতীয় জনগণের পক্ষে উপহার’ কথাটারও সমালোচনা করেছেন তারা।

অন্যদিকে, আরেক শিক্ষার্থী বলেন, উপহার যেটাই হোক না কেন, সেটা উপহার। আর একজন ব্যক্তি নিশ্চয় কাউকে উপহার দেওয়ার সময় অন্যের মতামতকে বেশি অগ্রাধিকার দেন না। উপহারটা তার ইচ্ছে এবং পছন্দের মতোই দেন।

বাসের রং নিয়ে অধ্যাপক মোখছিদুল হক বলেন, আসলে এটা তাদের পক্ষ থেকে একটা উপহার। সুতরাং রংটা তাদের পছন্দেই করা আর এভাবেই তারা আমাদের পাঠিয়েছে। তবে যেহেতু এটা এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় হস্তান্তর করা হয়নি। সেহেতু হস্তান্তরের সময় বাসের রংয়ের ব্যাপারে তাদের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কিছু করা হতে পারে।

ভারতীয় জনগণের পক্ষে উপহারের বিষয়ে তিনি বলেন, আসলে একটা দেশের টাকা তো সরকারের না, সেটা তো জনগণেরই। তাই তারা হয়তো জনগণের কথা উল্লেখ করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে আসেননি রুমিন ফারহানাসহ ৩ এমপি
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩০ আগস্ট পর্য…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা
  • ২০ আগস্ট ২০২৬
সমপদে ও সমস্কেলে বদলির সুযোগ চান শিক্ষকরা, যা বলছে মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল ল…
  • ২০ আগস্ট ২০২৬