ভাস্কর্যবিরোধীদের শক্তহাতে দমনের আহবান জাবি উপাচার্যের

০৮ ডিসেম্বর ২০২০, ০৩:৩৭ PM
মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা

মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা © টিডিসি ফটো

কুষ্টিয়ায় রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘আমি ভাস্কর্য বিরোধী অপশক্তিকে শক্তহাতে দমনের আহবান জানায় যথাযথ কর্তৃপক্ষের নিকট। কারণ ভাস্কর্য আমাদের ইতিহাস-ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতির শিক্ষা দেয়।’

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এ উপলক্ষ্যে ক্যাম্পাসে শহীদ মিনারের পাদদেশ হতে পদযাত্রা শুরু করেন। প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে অনলাইন মাধ্যমে যুক্ত হন উপাচার্য ফারজানা ইসলাম। এসময় তিনি আরো বলেন, ‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে তারা আমাদের রাষ্ট্রকে এবং স্বাধীনতাকেও আঘাত করেছে। এই অপশক্তিকে শক্ত হাতে দমন করা করতে হবে। আমরা থেমে যাব না, আমরা আরও এগিয়ে যাব। বঙ্গবন্ধুর ভাস্কর্য একটার বদলে হাজারটা নির্মাণ করবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তা বাস্তবায়ন করে দেখাবে।’

মানববন্ধনে আওয়ামীপন্থী শিক্ষকরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার বিচার দাবি করেন এবং বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর একটি বিশ্বমানের ভাস্কর্য স্থাপনের জোর দাবি জানান।

এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এ মামুন বলেন, ‘স্বাধীনতার সময় কিছু কু-চক্রী মহল যেরকম এদেশের মানচিত্রকে খামচে ধরেছিল ঠিক তদ্রুপ এখনও একদল অপশক্তি তা করার চেষ্টা করছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে যারা স্বীকার করে না তাদের এদেশে থাকার কোনও অধিকার নেই। যারা এদেশে ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক ও সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘বাংলাদেশে কোনও সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না। অতীত থেকেই এদেশে চার ধর্মের মানুষের শান্তিতে বসবাস করছে। কেউ এই অসাম্প্রদায়িকতাকে বাধা দিলে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি মুক্তচিন্তার বিশ্ববিদ্যালয়, ‘সেটাকে ধারণ করেই আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানাই এবং এর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সরকারের কাছে সেই আবেদন রাখছি।’

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পরিচালক অধ্যাপক ড. আলমগীর কবীর, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারি অধ্যাপক শেখ আদনান ফাহাদ প্রমুখ।

এছাড়া কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিম উদ্দিন খান কর্মসূচীতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার ঘটনা ঘটে। পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভাঙ্গা হয়।

আপন ভাই ও বোনকে জাকাত দেওয়া যাবে কী?
  • ১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চে উঠতে গিয়ে মৃত্যু, সড়কেও ঝরছে প্রাণ—নজরদারি বাড়ানোর দা…
  • ১৯ মার্চ ২০২৬
স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করতে চান স্ত্রী
  • ১৯ মার্চ ২০২৬
স্বাভাবিক মৃত্যু চাই: ডা. মাহমুদা মিতু
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence