‘তোর খবর করে দিব’— চিঠি দিয়ে রাবি অধ্যাপককে জীবননাশের হুমকি

০৬ ডিসেম্বর ২০২০, ১০:২২ PM

© টিডিসি ফটো

বেনামী পত্রে চিঠি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপককে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে আজ রবিবার (৬ ডিসেম্বর) তিনি মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-২৩৯।

হুমকি পাওয়া ওই শিক্ষকের নাম ড. মু. আলী আসগর। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক।

জিডিতে ড. মু. আলী আসগর উল্লেখ করেছেন, আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের মাধ্যমে আমার জীবননাশের হুমকি দিয়ে একটি বেনামী পত্র পাই। সেখানে লেখা আছে ‘যতই মামলা করিস তার কোন লাভ হবে না। এটা মনে রাখিস তোর লোকরে চাকরী হবে না আসগর। তোর খবর করে দিব। সাবধান থাকিস তোরে ঘিরে আছি আমরা। চুপ থাক না হলে বাচবি না। তোরে খামু তোর মামলাও খামু’।

এ বিষয়ে ড. মু. আলী আসগর বলেন, চিঠিটি পেয়ে নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মতিহার থানায় (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) আজ আমি জিডি করেছি।

এ বিষয়ে মতিহার থানায় ডিউটি অফিসার এস আই আব্দুল মোতালেব বলেন, বেনামী পত্রে চিঠি দিয়ে উনাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এ প্রেক্ষিতে আজ থানায় একটি জিডি করেছেন।

খাবার-পানি থেকেও রক্তে মেশে মাইক্রোপ্লাস্টিক, বাঁচার উপায় ক…
  • ২০ আগস্ট ২০২৬
মেসিদের বিশ্বকাপ স্মৃতি ফেরাল এএফএ
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির গুরুত্বপূর্ণ ৩ বিষয় জানাল মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে ১ জন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায়…
  • ২০ আগস্ট ২০২৬
‘সে আমার সহপাঠী’—ফটোগ্রাফার বন্ধুকে সবার সামনে পরিচয় করিয়ে …
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিদিনের খাবারে কেন রাখবেন হলুদ?
  • ২০ আগস্ট ২০২৬