রাবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “কেসএক্সপার্ট” প্রতিযোগিতা

০১ ডিসেম্বর ২০২০, ০৮:১০ PM
রাবি কেসএক্সপার্ট প্রতিযোগিতা

রাবি কেসএক্সপার্ট প্রতিযোগিতা © টিডিসি ফটো

শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের উদ্দেশ্যকে সামনে রেখে প্রথমবারের মত “কেসএক্সপার্ট” আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় অনলাইনেই হবে কম্পিটিশনটি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীরা কেস কম্পিটিশনে অংশগ্রহণের মাধ্যমে নিজদেরকে বিভিন্ন পরিস্থিতিতে উপলব্ধি করে, বিভিন্ন স্ট্রাটেজি অবলম্বন করে কিভাবে তার সমাধান খুজে বের করতে হয় তা শিখবে। যা তাদেরকে পরবর্তী চাকরি জীবনের কঠিন প্রতিযোগিতায় সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। যখন আগের থেকেই এই ধরনের চর্চা থাকবে তখন চাকরি জীবনে তারা আউট অফ দি বক্স চিন্তা করতে পারবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগে অনার্সে অধ্যায়ণরত যেকোনো শিক্ষার্থীই এই কেস কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। রেজিষ্ট্রেশন চলবে ০৬ ডিসেম্বর পর্যন্ত। গত ২৭ নভেম্বর রেজিস্ট্রেশন শুরু হয়। আর বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার।

বিজয়ীদের জন্য পুরস্কারের মধ্যে রয়েছে
চ্যাম্পিয়ন টিম: ৩০০০ টাকা প্রাইজ মানি। সাথে বহুব্রীহির যেকোনো কোর্সে ২০০০ টাকার ভাউচার।

১ম রানার আপ টিম: ২০০০ টাকার প্রাইজ মানি। সাথে বহুব্রীহির যেকোনো কোর্সে ৪০% ডিসকাউন্ট।

২য় রানার আপ টিম: ১০০০ টাকার প্রাইজ মানি। সাথে বহুব্রীহির যেকোনো কোর্সে ৪০% ডিসকাউন্ট।

একজন শিক্ষার্থী একাই কম্পিটিশনে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবে অথবা দুইজন সদস্যদের টিম হিসেবেও রেজিষ্ট্রেশন করতে পারবে।
আরো বিস্তারিত জানতে ইভেন্ট লিংকে ক্লিক করুন https://fb.me/e/YCB3H5WQ

এ বিষয়ে আরইউসিসি’র সভাপতি চার্লস অপু ফলিয়া বলেছেনঃ “আমরা প্রথম বারের মত ‘কেসএক্সপার্ট’ প্রতিযোগিতার আয়োজন করছি। যা কিনা শুধু মাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তারা একটি কেস কিভাবে সমাধান করবেন তার জন্য একটি অনলাইন ওয়ার্কশপেরও ব্যাবস্থা করা হবে, যাতে করে তাদের যে কেস টি দেওয়া হবে সেটার পাশাপাশি একটি কেস কিভাবে সমাধান করতে হয় তা বুঝতে পারবেন। আশাকরি এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা এই বিষয়ে তাদের দক্ষতা আরও ভালোভাবে যাচাই করতেন পারবেন যাকি না তার ভবিষ্যৎ চাকরি জীবনের জন্য সহায়ক হবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ‘কেসএক্সপার্ট’ এ অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

প্রোগ্রামটি আয়োজনে ই-লার্নিং পার্টনার হিসেবে থাকছে বহুব্রীহি, রেডিও পার্টনার হিসেবে থাকছে ক্যার্নিভাল।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ক্যারিয়ার সংশ্লিষ্ট সংগঠন। যারা এ পর্যন্ত পরপর ৭টি জব ফেয়ার ও ৬টি ক্যারিয়ার ফেস্ট আয়োজন করেছে। এছাড়াও সারা বছর জুড়েই তারা বিভিন্ন ওয়ার্কশপ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে সেমিনার আয়োজন করে থাকে।

হাসপাতাল-স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩-২০তম গ্রেডের শূন্যপদে দ্র…
  • ২০ আগস্ট ২০২৬
ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিলেন গাজী নজরুল
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় এমপি
  • ২০ আগস্ট ২০২৬
সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় …
  • ২০ আগস্ট ২০২৬
১৬ মাসেও হলো না দুর্নীতি-নির্যাতনের বিরুদ্ধে গঠিত সত্যানুসন…
  • ২০ আগস্ট ২০২৬
মুরগি চুরির অপবাদে গাছে বেঁধে নারীকে নির্যাতন, মামলায় গ্রেপ…
  • ২০ আগস্ট ২০২৬