কুবির সিন্ডিকেট সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

২০ আগস্ট ২০২৬, ০৫:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০৫:০৪ PM
কুবির দুই সিন্ডিকেটের সদস্য

কুবির দুই সিন্ডিকেটের সদস্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই অধ্যাপককে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৯ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান খান এবং অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত-২০১৩)-এর ১৭(১) (ঘ) এবং ১৭(২) ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সরকার কর্তৃক মনোনীত সদস্য হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

নিয়োগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আল আমিন বলেছেন, ‘সরকার আমার প্রতি আস্থা রেখে সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। চেষ্টা করবো এই দায়িত্ব সেটা ঠিকঠাক পালন করার জন্য।’

অধ্যাপক আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করছেন। অন্যদিকে অধ্যাপক মেহেদী হাসান খান বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬