স্বাস্থ্য অধিদপ্তর

হাসপাতাল-স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩-১৬তম গ্রেডের শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ

২০ আগস্ট ২০২৬, ০৭:০২ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৪:২২ PM
স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর © সংগৃহীত

হাসপাতালসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১৩ থেকে ১৬ গ্রেডের শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতি মাসের ৫ তারিখ শূন্য পদে জনবল নিয়োগের অগ্রগতিও জানাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছেন। সকল হাসপাতালের পরিচালক, তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জনদের এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনী ইশতেহার জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। সেই আলোকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানের জনবলের ঘাটতি পূরণের জন্য ১ লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিধায়,  স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন সারাদেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১৩-১৬তম গ্রেডের শূন্য পদে বর্ণিতভাবে জনবল নিয়োগ প্রদানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এক্ষেত্রে নির্দেশনায় বলা হয়েছে, নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮-অনুযায়ী পদোন্নতির মাধ্যমে বা সরাসরি নিয়োগের মাধ্যমে সকল শূন্য পদে (১৩-১৬তম গ্রেড) জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করতে হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পূর্বে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারিসহ আবেদন গ্রহণ করা আছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি, সেসব প্রতিষ্ঠানে বর্তমান আরও শূন্য পদের ছাড়পত্র গ্রহণসহ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবেন এবং ইতিপূর্বে গ্রহণকৃত আবেদনের সাথে সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এতে আরও বলা হয়, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পূর্বে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ সংক্রান্ত মামলা বা প্রশাসনিক জটিলতা রয়েছে, সে সকল জটিলতা দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্দেশনায় স্বাস্থ্যের পরিচালক (প্রশাসন) বলেন, নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৮৫-অনুযায়ী বিভাগীয় কার্যালয়সহ সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩তম গ্রেডের প্রধান সহকারী পদ রয়েছে। কিন্তু, নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮-অনুযায়ী এসব পদ ১৪তম গ্রেড হিসেবে অন্তর্ভুক্ত থাকায় পদোন্নতির ক্ষেত্রে জটিলতা রয়েছে, বিধায় ১৪তম গ্রেডে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সমমান পদধারীদের ১৩তম গ্রেডের শূন্য পদগুলিতে নিজ বেতনে বা চলতি দায়িত্বে পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ছাড়া সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত অগ্রগতির তথ্য নির্ধারিত-ছকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে হার্ডকপিসহ ই-মেইলে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট ১১ থেকে ২০ গ্রেডের শূন্য পদে দ্রুত জনবল নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ওই সময় জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ১১ থেকে ২০তম গ্রেডের মোট ৩৪ হাজার ৭১৪টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ১১ থেকে ১৬ গ্রেডে ২০ হাজার ৮১৬ এবং ১৭ থেকে ২০ গ্রেডে শূন্য পদ রয়েছে ১৩ হাজার ৮৯৮টি।

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9