জাবিতে পিএইচডি-এমফিল ভর্তির সময় বৃদ্ধি

০৩ নভেম্বর ২০২০, ০৯:২০ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের পিএইচডি এবং এমফিল কোর্সে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি-১) ড. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি গবেষণা কোর্সে সব বিভাগের ভর্তির আবেদনপত্র উত্তোলন ও জমাদানের সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়নো হয়েছে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি গবেষণা কোর্সের ভর্তির বিজ্ঞপ্তিতে দেয় প্রশাসন।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu-এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬