পদত্যাগের পর কি মেয়র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যা বলছেন ইশরাক

২২ অক্টোবর ২০২৬, ০১:১১ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রার্থী হবেন কি না তা নিয়ে কথা বলেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মেয়র নির্বাচনের জন্য তিনি সব সময়ই শতভাগ প্রস্তুত। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এবং দলও কারও প্রার্থিতা চূড়ান্ত করেনি। সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে পদত্যাগের পর নিজ এলাকায় জনপ্রিয়তা এবং মেয়র নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে ইশরাক হোসেন বলেন, তিনি নিজের জনপ্রিয়তা যাচাই করেননি। মন্ত্রিসভা থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, একটি ঘটনাকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশ করার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে সরকারের চলমান কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি মনে করেছিলেন।

ইশরাক বলেন, বিষয়টি আমি প্রধানমন্ত্রীকেও জানিয়েছিলাম। সরকারের কাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিবেচনা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেই। কোন পদ থেকে কীভাবে পদত্যাগ করব, তা নিয়ে আলোচনার পর শেষ পর্যন্ত শুধু মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত হয়। এখন সংসদ সদস্য হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাব। বাংলাদেশের সংসদ সদস্যদের আইন প্রণয়নের দায়িত্বের বাইরেও নিজ নিজ এলাকায় বিভিন্ন কাজ করার সুযোগ রয়েছে।

এর আগে মেয়র পদে যাওয়ার জন্য তাকে আন্দোলনে দেখা গেছে। সামনে মেয়র নির্বাচন হলে তার প্রস্তুতি কতটা এবং এ বিষয়ে দল কী ভাবছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলধারার রাজনীতিতে তার যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালের মেয়র নির্বাচনের মধ্য দিয়ে। ওই নির্বাচনে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী ছিলাম।
পরবর্তী সময়ে মেয়র পদ নিয়ে যে আন্দোলন হয়েছিল, তা মূলত আদালতের রায় বাস্তবায়নের দাবিতে। আমার ভোটার ও সাধারণ মানুষ এ দাবিতে রাজপথে নেমেছিলাম। বিষয়টি এমন ছিল না যে আমি নিজে মেয়র পদে বসার জন্য অত্যন্ত আগ্রহী ছিলাম বরং আন্দোলনটি স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল।

বর্তমানে মেয়র নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ইশরাক বলেন, আমি শতভাগ প্রস্তুত সবসময় আছি, সবসময় ছিলাম মেয়র ইলেকশনের জন্য। তার রাজনৈতিক যাত্রা মেয়র নির্বাচন দিয়ে শুরু হওয়ায় পরবর্তী সময়ে দলের পক্ষ থেকে নাগরিক সমস্যা ও নগরসংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে তাকে যুক্ত রাখা হয়েছে। এখনো মেয়র নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। দলও কারও মনোনয়ন বা প্রার্থিতা ঘোষণা করেনি।

তিনি বলেন, ‘আমার ইচ্ছা থাকতে পারে, আরও ১০ জনেরও ইচ্ছা থাকতে পারে। বাট দ্যাট ইজ নট ফর আস টু এক্সপ্লিসিটলি স্পিক ইন পাবলিক।’

মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950