শাড়ি পরে একে-৪৭ থেকে গুলি ছুড়ে আলোচনায় সেই ‘লেডি সিংঘম’, ভিডিও ভাইরাল

২২ অক্টোবর ২০২৬, ০১:০৬ PM
লেডি সিংঘম নামে পরিচিতি পাওয়া পুলিশ কর্মকর্তা

লেডি সিংঘম নামে পরিচিতি পাওয়া পুলিশ কর্মকর্তা © ভিডিও থেকে নেওয়া

শাড়ি পরিহিত অবস্থায় একে-৪৭ রাইফেল থেকে গুলি ছোড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার অঙ্কিতা শর্মা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত এই পুলিশ কর্মকর্তাকে অনেকেই ‘লেডি সিংঘম’ নামে চেনেন। তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময় অনলাইন’।

জানা গেছে, দশেরা উপলক্ষে আয়োজিত ‘শস্ত্র পূজা’ অনুষ্ঠানে একে-৪৭ রাইফেল থেকে গুলি ছোড়েন এই আইপিএস কর্মকর্তা। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বিজয়া দশমীতে প্রচলিত ঐতিহ্য অনুযায়ী অস্ত্রের পূজা করা হয় ‘শস্ত্র পূজা’য়। রাজনন্দগাঁওয়ে পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

ভাইরাল ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা। কয়েকজন সাবেক সেনা সদস্য গুলি ছোড়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ক্ষমতায় থাকলেই কি কেউ নিরাপত্তার নিয়মের সীমা অতিক্রম করতে পারেন?

এ ঘটনায় ভারতের সেনাবাহিনীর সাবেক কমান্ডার ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ঢিলনও ভিডিওতে গুলি ছোড়ার বিষয়টি নিয়ে কয়েকটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তার দাবি, গুলি ভর্তি রাইফেলটি ভুলভাবে তাক করা হয়েছিল। এ ছাড়া ভিডিওতে পেছনে বসে থাকা ব্যক্তিদেরও আতঙ্কিত দেখাচ্ছিল বলে উল্লেখ করেন তিনি।

কেজেএস ঢিলনের, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণে নিজের পাশাপাশি অন্যদেরও ক্ষতি হতে পারে। ঘটনাটিকে তিনি ‘দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়’ হিসেবে বর্ণনা করেছেন।

অঙ্কিতা শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিচিত মুখ। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ১০ লাখ। অন্যদিকে, এক্স হ্যান্ডলে তার অনুসারী ২ লাখ ৭৬ হাজারের বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতিমধ্যে লাখ লাখবার দেখা হয়েছে। তবে ভিডিওটি অঙ্কিতার নিজের কোনো অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়নি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ‘লেডি সিংঘম’ অঙ্কিতা শর্মাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খেলে মিলবে যেসব উপকার
  • ১২ নভেম্বর ২০২৬
‘এক দিনের বন্ধুত্বও কামনা করি না’— মধ্যরাতে রহস্যময় পোস্ট ঢ…
  • ১২ নভেম্বর ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স…
  • ১২ নভেম্বর ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950