৩ দিন খোলা থাকছে জাবির অফিস

০১ নভেম্বর ২০২০, ০৬:২১ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়াতে সপ্তাহে এক কর্মদিবস বাড়িয়ে তিন দিন অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। রবিবার (০১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

রহিমা কানিজ বলেন, সপ্তাহে দুই দিন অফিস চালু থাকায় কাজের চাপ অনেক বাড়ছে। এজন্য সাপ্তাহিক কর্মদিবস এক দিন বাড়িয়ে তিন দিন করা হয়েছে। এছাড়া প্রতি কর্মদিবস আগের চেয়ে একঘণ্টা আগে শুরু হবে। রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে দুইটা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

এর আগে রোববার ও বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চালু ছিল। বিষয়টি নিয়ে অসন্তোষ ছিল সংশ্লিষ্টদের মধ্যে। বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত না হলেও দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে দুইদিন যথেষ্ট ছিল না বলে মত তাদের।

পরে বিষয়টি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘‘জাবিতে কার্যদিবস বাড়ানোর দাবি’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এর আগে ৯ জুলাই প্রশাসনিক কার্যক্রম সচল করতে অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। অফিস আদেশে বলা হয়, ১২ জুলাই ক্যাম্পাস অথবা ক্যাম্পাসের পাশ্ববর্তী এলাকায় বসবাসকারী জনবল দিয়ে স্বল্প পরিসরে (রবি ও বুধবার) সকাল ৯.৩০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক স্ব-স্ব অফিসে প্রয়োজনীয় কার্য সম্পাদন করানো যাবে।

ঈদের রাতেই সড়কে প্রাণ ঝরল ১৯ জনের
  • ২২ মার্চ ২০২৬
আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল
  • ২২ মার্চ ২০২৬
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence