জাবিতে ছাত্রলীগ সভাপতির জন্মদিন পালিত

৩০ অক্টোবর ২০২০, ০৮:০৮ PM

© টিডিসি ফটো

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষ্যে নানা কর্মসূচী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আক্তারুজ্জামান সোহেলের নেতৃত্বে এসব কর্মসূচী পালিত হয়।

কর্মসূচীর মধ্যে ছিল- পথশিশুদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটা, ক্যাম্পাসে বৃক্ষরোপণ, পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও গাছের চার বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের নেতা সুজন মাহমুদ, সাইফুল ইসলামসহ মওলানা ভাসানী হল ছাত্রলীগের ৪৩ তম ব্যাচের সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাইদুর রহমান রাফি, রাকিবুল ইসলাম, ৪৪ তম ব্যাচের রুমি আল মেহেদী, এহসান ইমাম নাঈম, তরিকুল ইসলাম, অভি খান প্রমুখ।

নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়…
  • ২২ অক্টোবর ২০২৬
৩৪ বছর বয়সেই ২৫ হাজার কোটির সামাজ্য, ‘কোলাভেরি ডি’ খ্যাত রব…
  • ২২ অক্টোবর ২০২৬
‘২০০৬-২০০৮ সালের বাংলাদেশ ক্রিকেটে ফিরে গেছি’, হতাশ ইমরুল ক…
  • ২২ অক্টোবর ২০২৬
সোহরাওয়ার্দী হাসপাতলে একজনকে পিটিয়ে হত্যা
  • ২২ অক্টোবর ২০২৬
কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু, ‘অবহেলার’ অভিযোগ পরিবারের
  • ২২ অক্টোবর ২০২৬