গভীর রাতে শহীদ মিনার ভাঙচুর, তদন্তে পুলিশ

২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ PM
ভেঙে ফেলা শহীদ মিনার

ভেঙে ফেলা শহীদ মিনার © টিডিসি

নওগাঁর বদলগাছী উপজেলায় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইট দিয়ে নির্মিত একটি শহীদ মিনার রাতের আঁধারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বদলগাছী থানা পুলিশ।

খোঁজ নিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের সামনের শহীদ মিনারটি ভেঙে ফেলে। তবে গভীর রাতে ভাঙচুর করার সম্ভাবনা বেশি। আজ সকাল ৬টার দিকে বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা ও বাজারের মুদি দোকানি মো. সেকেন্দার আলী পানি নিতে বিদ্যালয়ের মাঠে গেলে শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বদলগাছী থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। খবর পেয়ে বদলগাছী থানা থেকে উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুক্লা রানী জানান, শহীদ মিনার ভাঙা অবস্থায় পাওয়ার খবর পেয়ে তিনি বিদ্যালয়ে আসেন। শহীদ মিনারটি আগে থেকেই নড়বড়ে অবস্থায় ছিল। রাতের আঁধারে কে বা কারা শহীদ মিনারটি ভেঙেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। এ ঘটনায় আজ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950