নওগাঁয় গাঁজাসহ আটক ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ PM
শাকিল হোসেন ও বহিষ্কারের নোটিশ

শাকিল হোসেন ও বহিষ্কারের নোটিশ © সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটক হওয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। 

গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা ও সদস্যসচিব তাজুল ইসলাম তাজের যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। 

এর আগে গত বৃহস্পতিবার দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১২ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ দেন জেলা ছাত্রদলের এই দুই নেতা।

সদ্য বহিস্কৃত ওই নেতা মো শাকিল হোসেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন এবং উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। 

শনিবার বিকেলে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা। তিনি বলেন, ‘যেসব নেতা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে তাদের ঠাঁই ছাত্রদলে হবে না। কাজেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে তার দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।’

 এদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বহিষ্কারের একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন সবার আগে সংগঠন, সবার আগে শৃঙ্খলা। 

এদিকে বহিষ্কারের কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ অক্টোবর নওগাঁ মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা সদ্য বহিস্কৃত ছাত্রদলের এই নেতা শাকিল হোসেনকে গাঁজাসহ আটক করে। এরপর তাকে একই দিন সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একদিনের কারাদন্ড দেওয়া হয়। পরবর্তীতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ এবং সবশেষে দলের সাংগঠনিক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।  

তবে কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950