এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ AM
মাহদি হাসান

মাহদি হাসান © সংগৃহীত

মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তার দাবি, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা ছুড়েছে। এতে বাসার বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ অভিযোগ করেন মাহদি হাসান। রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে শুরু হওয়া ওই লাইভে তাকে ‘আগুন, আগুন’ বলে চিৎকার করতে শোনা যায়। এ সময় বাসায় আগুন লাগার কথা জানিয়ে আতঙ্কিত অবস্থায় পরিস্থিতি তুলে ধরেন তিনি।

লাইভে বাসার বিদ্যুতের মিটারের একটি ক্ষতিগ্রস্ত অংশও দেখান মাহদি। তার দাবি, দুর্বৃত্তদের ছোড়া পরপর তিনটি পেট্রোল বোমার আঘাতে মিটারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলার পেছনে কারা জড়িত, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনা শোনার পর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সেখানে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। মাহদি হাসানের চাচা ঘরের মিটারের বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এমনটা হতে পারে। এ ঘটনায় মাহদি হাসানের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এটি পেট্রোল বোমা নিক্ষেপ নাকি বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিটের ঘটনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950