সোহরাওয়ার্দী হাসপাতলে একজনকে পিটিয়ে হত্যা

২২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৪:০১ PM
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলম শেখ (৪১) মানসিক ভারসাম্যাহীন বলে দাবি করেছে পরিবার। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার পরে হাসপাতালের ভেতরে জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এবং হাসপাতাল পরিচালক ডা. মির্জা গোলাম সারওয়ার মুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডিসি ইবনে মিজান বলেন, নিহত আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবার বলছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার যে মূলহোতা তাকে আমরা আটক করেছি। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তারা এলে মামলা হবে।

ঘটনার বিষয়ে পুলিশ বলছে, রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তাকে শিশু চোর বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনরা আলম শেখের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানা গেছে। তখন একদল মানুষ সন্দেহভাজন আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত আলম শেখ রাজধানীর রূপনগরের এলাকার বাসিন্দা।

জানতে চাইলে হাসপাতাল পরিচালক ডা. মির্জা গোলাম সারওয়ার মুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে দীর্ঘদিন ধরে চোরের উৎপাত লক্ষ্য করা যায়। কাল হঠাৎ করে গভীর রাতে চোর সন্দেহে একজনকে আটক করে কিছু লোকজন। পরে তাকে হাসপাতাল বাউন্ডারির ভেতরে বাতজ্বর ও হৃদরোগ কেন্দ্রের সামনে বেঁধে মারধর করলে তার মৃত্যু হয়েছে। তবে শিশু চোর সন্দেহের বিষয়টি আমার জানা নেই।

গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950