উপাচার্যে অপসারণ চেয়ে রাবিতে বিক্ষোভ, ছাত্রদল নেতা আটক

২৬ অক্টোবর ২০২০, ০২:৩১ PM
রাবিতে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদল নেতা আটক

রাবিতে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদল নেতা আটক © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানকে অপসারণের দাবিতে ক্যাম্পাস ফটকে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম পাখিকে আটক করে পুলিশ। তিনি মতিহার থানা উত্তর ছাত্রদলের আহ্বায়ক।

জানা গেছে, ইউজিসির তদন্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানসহ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় আরো কয়েক দফা দাবি তোলেন নেতাকর্মীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুরু হয় মিছিলটি। এ সময় মিছিল থেকে এক ছাত্রদল নেতাকে পুলিশ গ্রেফতার করে বলে দাবি করেন উপস্থিত নেতারা।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, শাখা ছাত্রদলের সুলতান আহমেদ রাহি, সামসুদ্দিন চৌধুরী সানিন, সরদার জহুরুল হক, মাহমুদুল মিঠু, জহিরুল ইসলাম, শামস দীপ্ত, আতিক শাহরিয়ার আবির, ওয়াদুদুর রহমান, আবির হাসান হিমেল, নাফিউল ইসলাম, নাসির হোসেন, সূর্য, বুলবুল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল থেকে দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী মুস্তাফিজুর রহমানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান ছাত্রদল নেতারা।

এর আগে মিছিলটি কাজলা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় মিছিলটি ছাত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয় ছাত্রদলের পক্ষ থেকে।

তবে মিছিল থেকে আটকের বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, মিছিল থেকে আটক করা হয়নি। পুলিশের গাড়ি দেখে পালানোর সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়েছে তাই আটক করা হয়েছ। পরিবারকে খবর দিয়ে যাচাই বাছাই করে শেষে ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
  • ২২ অক্টোবর ২০২৬
মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কার…
  • ২২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে …
  • ২২ অক্টোবর ২০২৬
কর্মবিরতি স্থগিত, কাজে ফিরছেন রামেক ইন্টার্ন চিকিৎসকরা
  • ২২ অক্টোবর ২০২৬
অভিষেক ম্যাচেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
  • ২২ অক্টোবর ২০২৬