ঢাবি এলাকায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৬

২৪ অক্টোবর ২০২০, ০৬:৩০ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় ১০ হাজার ইয়াবাসহ ৬ মাদককারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

আটকরা হলেন- মো. রহমত উল্লাহ (২৭), মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. রমজান (৩৩), মো. রফিক (১৯), মো. আমিনুল ইসলাম (৩৫) ও মোছা. ফজিলা খাতুন (২৬)। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিনগত রাতে শাহবাগ থানার দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, এ চক্রের সদস্যরা দেশের সীমান্তবর্তী এলাকা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কৌশলে তা ঢাকায় নিয়ে আসেন। এরপর সেগুলো ছোট ছোট চালানে ভাগ করে বিভিন্ন মাদককারবারির কাছে বিক্রি ও সরবরাহ করতেন। 

তিনি আরও বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রহমত উল্লাহ, রফিক ও আমিনুল কক্সবাজারের মাদককারবারিদের কাছ থেকে ইয়াবা সংগ্রহের কাজ করেন। ঢাকায় আনার পর সেগুলো জাহাঙ্গীর, রমজান ও ফজিলা খাতুনের কাছে বিক্রি করেন। তারা এসব খুচরা মাদককারবারিদের কাছে বিক্রি করেন।

আটকদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান শাহিদুল ইসলাম।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬