১১৭ ফোন উদ্ধার ডিবির, আইএমইআই মিলিয়ে নিতে পারবেন আপনার হারানো ফোনটিও

২২ অক্টোবর ২০২৬, ০৭:০৩ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এআই দিয়ে তৈরিকৃত ছবি

রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। এসব ফোনের মধ্যে নিজের হারানো বা চুরি হওয়া মোবাইল রয়েছে কি না, তা আইএমইআই নম্বর মিলিয়ে যাচাই করতে পারবেন মালিকেরা।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করেছে।

এতে আরও বলা হয়, হারানো বা চুরি হওয়া মোবাইল ফোনের মালিকদের উদ্ধার হওয়া ফোনের তালিকাটি যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। তালিকায় উল্লেখিত আইএমইআই (IMEI) নম্বরের সঙ্গে নিজের মোবাইল ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখতে পারবেন তারা। নম্বর মিলে গেলে উদ্ধার হওয়া ফোনের মধ্যে নিজের ফোনটি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

তালিকা দেখুন এখানে

৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950