রাবি উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের অপসারণ দাবি

২২ অক্টোবর ২০২০, ০৭:৩৪ PM
রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী

রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর অবিলম্বে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাদা দল।

সাদা দলের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ড. মোহা. এনামুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের বিরুদ্ধে ওঠা বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, অর্থের বিনিময়ে নিয়োগসহ বিভিন্ন দূর্র্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এমতাবস্থায় তারা পদে থাকার নৈতিক যোগ্যতা তারা হারিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইউজিসি গঠিত তদন্ত কমিটি ৩৬ পৃষ্ঠার মূল প্রতিবেদন এবং আরও প্রায় ৭০০ পৃষ্ঠার সংযোজনী প্রতিবেদন গত মঙ্গলবার ও বুধবার দুইদিনে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে জমা দেয়া হয়েছে। যা জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, উপাচার্যসহ অন্যদের বিরুদ্ধে পঁচিশটি অভিযোগ প্রমাণিত হয়েছে।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, উপাচার্যের এ ধরনের দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ড বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের মর্যাদাশীল পদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যা গোটা বিশ্ববিদ্যালয় পরিবারকে জাতির সামনে খাটো করেছে।

এ ধরনের চরম দুর্নীতি পরায়ণ ও অযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের শীর্ষপদে কোনভাবেই মেনে নিতে পারেনা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার। তাই অনতিবিলম্বে রাবি ভিসি প্রো-ভিসিসহ অভিযুক্তদের অপসারণ করার জন্য আমরা মহামান্য চ্যান্সেলরের প্রতি দাবি জানানো হয়েছে।

নেপালের নির্বাচনে ভারতবিরোধী না চীনঘনিষ্ঠ প্রার্থী—কার জয়ের…
  • ০৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সাইপ্রাসে সামরিক সহায়তা পাঠাচ্ছে ইউ…
  • ০৫ মার্চ ২০২৬
দুবাই থেকে ৩৭৮ যাত্রী নিয়ে ফিরল ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
  • ০৫ মার্চ ২০২৬
অনলাইন গেমের আড়ালে সাইবার প্রতারণা: আপনার সন্তানের সুরক্ষায়…
  • ০৫ মার্চ ২০২৬
স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত, দারোয়ান গ্রেপ্তার
  • ০৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র কংগ্রেসে ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ, সাবেক মেরিন…
  • ০৫ মার্চ ২০২৬