পাঁচ দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

২২ অক্টোবর ২০২০, ০৭:০৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি © সংগৃহীত

আগামী এক মাসের মধ্যে অনার্স চতুর্থ বর্ষসহ বাকি থাকা সকল বর্ষের রেজাল্ট প্রকাশের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীতে পাঁচ দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট ঘোষণা না হওয়ায় চাকরির আবেদন করতে পারছি না। এছাড়া মাস্টার্সেও ভর্তি হতে পারছেন না অনেকেই। এতে শিক্ষাজীবন যেমন থেমে আছে, তেমনি চাকরির বয়স শেষ হতে যাচ্ছে। ফলে বিপাকে পড়েছেন লাখ লাখ শিক্ষার্থী।

শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বাকি দাবিগুলো হল- চলমান পাঁচটি পরীক্ষার খাতা মূল্যায়ন করতে হবে এবং ইনকোর্সের মাধ্যমে স্থগিত পরীক্ষাসমূহের রেজাল্ট দিতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ ও অনার্স পাসের সব চাকরিতে আবেদন করার সুযোগ দিতে হবে।

মৌখিক ও বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ গড় পদ্ধতি অনুসরণ করতে হবে। কোনো শিক্ষার্থীর ফলাফল অসন্তুষ্টজনক হলে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পরীক্ষা দেয়ার সুযোগ দিতে হবে।

মানববন্ধনে রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম, ইশরাত জাহান, বাগমারার ভবানীগঞ্জ কলেজের শিক্ষার্থী মুক্তিরানী, নাটোর এনএস কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন, শিক্ষার্থী মাসুদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬