ভারে ভারাক্রান্ত জাবি অধ্যাপিকা

০৭ অক্টোবর ২০২০, ০১:৫২ PM
অধ্যাপক রাশেদা আখতার

অধ্যাপক রাশেদা আখতার © ফাইল ফটো

একজন অধ্যাপিকা দু’দুটি অনুষদের ডিন। তাও আবার ভারপ্রাপ্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার হচ্ছেন সেই বিরল অধ্যাপিকা। তিনি ২০১৮ সাল হতে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন। এর মধ্যে আবার তাকেই আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়ে এক সঙ্গে তিনি দুটি অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্বপ্রাপ্ত হলেন।

মঙ্গলবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. রবিউল ইসলাম উচ্চ শিক্ষার জন্য বিদেশে গেছেন। এজন্য ১৩ সেপ্টেম্বর থেকে ৮৯ দিনের শিক্ষাছুটিতে আছেন তিনি। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ৮(২) ধারা অনুযায়ী এ সময়ের জন্য নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেওয়া হলো।

এর আগে ২০১৭ সালের জুলাই মাসে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদানের পরও ২০১৭-১৮ সালের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কারণে ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ২০১৮ সালের মার্চ মাসে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে উপ-উপাচার্যকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ করা হয়। জানা যায়, অধ্যাপক রাশেদাকে উপাচার্য তার নিজ ক্ষমতাবলে দুটি অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা বলছেন, একই ব্যক্তি একসাথে দুটি অনুষদের ডিনের দায়িত্ব পেয়েছেন, এমন নজির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ইতিহাসে বিরল। শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে কি যোগ্য শিক্ষকের এতই অভাব পড়ছে যে একজনকে দুটি অনুষদের ডিনের দায়িত্ব দিতে হবে?

প্রসঙ্গত, করোনার কারণে বন্ধ হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ ডিন নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলেন। কারণ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ডিনদের মেয়াদ শেষ। বেশ কয়েকটি অনুষদ চলছে ভারপ্রাপ্ত ডিন দিয়ে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬