ধর্ষণকে বৈধতা দানকারীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়তে হবে: নুর (ভিডিও)

৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:১২ PM
ধর্ষণকে বৈধতা দানকারীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়তে হবে: নুর (ভিডিও)

ধর্ষণকে বৈধতা দানকারীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়তে হবে: নুর (ভিডিও) © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ধর্ষণকে যারা বৈধতা দিতে চায় তাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়তে হবে।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে এ কথা বলেন তিনি।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রলীগের ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশে সংগঠনটির ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেছেন, স্বাধীনতাবিরোধী ছাড়া অন্য সব ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি।

সনজিত চন্দ্র দাসের এমন বক্তব্যের জের ধরে নুরুল হক নুর বলেছেন, আজকে স্বাধীনতার ৫০ বছর পরে এ দেশে ধর্ষিতাদের মধ্যে স্বাধীনতা বিরোধী থাকতে পারে না। স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে যারা ধর্ষণকে বৈধতা দিতে চায়
ওদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশে ডাকসুর সদ্য সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, মাহফুজুর রহমান খান, মশিউর রহমান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬