যেখানে অনিয়ম, সেখানেই প্রতিবাদী কণ্ঠ প্রধানমন্ত্রীর: রাবি ভিসি

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৬ PM
রাবি উপাচার্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাবি উপাচার্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের ৭১’র বদ্ধভূমি প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এই জন্মদিন পালন করা হয়। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প আয়োজিত এই কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান স্মারকফলক উন্মোচন করেন। পরে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ প্রমুখ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠান রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিচক্ষণ নেতা হিসেবে বিশ্ব অঙ্গণে নিজ ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। দীর্ঘ চার দশক ধরে তিনি বাংলাদেশের রাজনীতিতে নিরলসভাবে নেতৃত্ব দিচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা হিসেবে তিনি জাতির উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন।

রাবি উপাচার্য বলেন, যেখানে অন্যায় আর অবিচার সেখানেই ধ্বনিত হয়েছে প্রধানমন্ত্রীর প্রতিবাদী কণ্ঠ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন জনগণের কল্যাণে উৎসর্গ করেছিলেন। প্রধানমন্ত্রী সেই অঙ্গিকার ও দৃঢ়তা নিয়েই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬
সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্ট…
  • ২১ আগস্ট ২০২৬
খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬