ঢাবিতে নুরদের অবাঞ্চিত ঘোষণা

২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:১৫ PM
ঢাবিতে নুরদের অবাঞ্চিত ঘোষণা

ঢাবিতে নুরদের অবাঞ্চিত ঘোষণা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদেরকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রলীগ।

আজ রোবাবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। পাশাপাশি ইসলামী শাসনতন্ত্র ছাত্রআন্দোলনকেও ধর্মভিত্তিক রাজনীতির আখ্যা দিয়ে তাদেরকেও অবাঞ্চিত ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যায়।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসেও নুরদের অবাঞ্চিত করার ঘোষণা দেন সনজিত। সেখানে তিনি লেখেন, সাবেক ভিপি নুরুল হক নূর এবং তার সহযোগীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করলাম।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ করছেন তারা।

৭ শর্ত পূরণ না হলে মিলবে না শিক্ষকদের বদলির সুযোগ
  • ২১ আগস্ট ২০২৬
৩৬ ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ২১ আগস্ট ২০২৬
১৯ কলেজ জাতীয়করণের প্রস্তাব, তালিকা দেখুন এখানে
  • ২১ আগস্ট ২০২৬
‘ভার্সিটি ছেড়ে দিতে চেয়েছিলাম, এখন আন্তর্জাতিক মঞ্চে আমাদের…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬