সব ধর্ষণের বিচার চায় ছাত্রলীগ

২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫ PM
টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ছাত্রলীগের বিক্ষোভ

টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ছাত্রলীগের বিক্ষোভ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ শুরু করে তারা।

এ সময় দেশের সব ধর্ষণের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা ছাত্রলীগ নেতাকর্মীরা । পাশাপাশি বিশেষ ট্রাইবুনাল গঠনের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার শেষ করার দাবি জানান তারা।

এর আগে শনিবার রাতে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের সাথে সম্পৃক্ত অপরাধীদের এবং সিলেট এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে বেলা সাড়ে ১১টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সমাবেশে ঢাবি ছাত্রলীগের সকল নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

৭ শর্ত পূরণ না হলে মিলবে না শিক্ষকদের বদলির সুযোগ
  • ২১ আগস্ট ২০২৬
৩৬ ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ২১ আগস্ট ২০২৬
১৯ কলেজ জাতীয়করণের প্রস্তাব, তালিকা দেখুন এখানে
  • ২১ আগস্ট ২০২৬
‘ভার্সিটি ছেড়ে দিতে চেয়েছিলাম, এখন আন্তর্জাতিক মঞ্চে আমাদের…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে সবার জন্য বাধ্যতামূলক ‘অ্যাপ্লাইড আইসি…
  • ২১ আগস্ট ২০২৬