আজ সারাদেশে বিক্ষোভ করবে নুর সমর্থকরা

২২ সেপ্টেম্বর ২০২০, ১২:২৭ AM
সোমবার রাতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ করা হয়।

সোমবার রাতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ করা হয়। © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর ও তার অনুসারীদের হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। বেলা ১১টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে। একই সময়ে সারাদেশে সকল জেলায় এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতারা।

আজ মঙ্গলবার রাত ১২টার পর নুরের ফেসবুক পেজে লাইভে এসে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান খান এ কর্মসূচি ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, ডাকসু ভিপি নুরুল হক নুর ও সহযোদ্ধাদের উপর ধর্ষণের মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পুলিশের অতর্কিত হামলা ও নির্যাতনের বিরুদ্ধে আজ জাতীয় প্রেসক্লাব এবং সারাদেশে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

চা-শ্রমিকদের মজুরি ৫০০ টাকাসহ ১১ দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে ডুবে তরুণের মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা পেলেন ক্রীড়া সংস্থার শীর্ষ দ…
  • ২১ আগস্ট ২০২৬
অস্ত্র কেনাবেচার সময় র‍্যাবের হাতে আটক ব্যবসায়ী 
  • ২১ আগস্ট ২০২৬
সাড়ে ৬ বছরে ১৬ শিক্ষার্থীর আত্মহত্যা, আড়ালে মানসিক চাপ-একাক…
  • ২১ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা…
  • ২১ আগস্ট ২০২৬