ঢাবি ক্যাম্পাস থেকে দুই শিশুসহ অপহরণকারী আটক

২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৫ PM
ঢাবি ক্যাম্পাস থেকে উদ্ধার দুই শিশু রনি ও লিমন

ঢাবি ক্যাম্পাস থেকে উদ্ধার দুই শিশু রনি ও লিমন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে ওই দুই শিশুসহ অপহরণকারী খোকনকে আটক করা হয়।

খোকনের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সোনাকান্দা গ্রামে বলে জানা গেছে। ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তিনি। আর শিশু দু’জনের মধ্যে একজনের নাম ওমর ফারুক রনি (১১)। পিতার নাম মনির হোসেন। আরেক জনের নাম আশরাফুল ইমলাম লিমন (১০)। পিতার নাম মো. মোর্শেদ। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর বলে সে জানিয়েছে।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, রাজধানীর খিলক্ষেত এলাকা ওই দুই শিশুকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় নিয়ে আসে খোকন। সেখানে আনার পর এক শিশু কান্নাকাটি শুরু করলে লোকজন জড়ো হয়ে যায়। পরে তারা প্রক্টরিয়াল টিমকে খবর দিলে তাদেরকে উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অপহরণকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার সঙ্গে আর কেউ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া দুই শিশুর অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদেরকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে।’

মাভাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে ডুবে তরুণের মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা পেলেন ক্রীড়া সংস্থার শীর্ষ দ…
  • ২১ আগস্ট ২০২৬
অস্ত্র কেনাবেচার সময় র‍্যাবের হাতে আটক ব্যবসায়ী 
  • ২১ আগস্ট ২০২৬
সাড়ে ৬ বছরে ১৬ শিক্ষার্থীর আত্মহত্যা, আড়ালে মানসিক চাপ-একাক…
  • ২১ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল পা…
  • ২১ আগস্ট ২০২৬