ঢাবি ছাত্রী ধর্ষণের বিষয়টি গুরুত্বসহ দেখছি: প্রক্টর

২১ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৮ PM
অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী

অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী © টিডিসি ফটো

বিয়ের প্রলোভনে ধর্ষণ, সহায়তা ও হুমকি প্রদানের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। আজ সোমবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

প্রক্টর গোলাম রাব্বানী বলেন, ‘ঘটনাটি আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে শুনেছি। ওই ছাত্রী আমাদের কাছেও বিষয়টি জানিয়েছে। আমরা আগেই বলেছি, দেশের যে প্রান্তেই হোক আমাদের কোন শিক্ষার্থী সমস্যায় পড়লে আমরা তাকে সহযোগিতা করবো।’

তিনি বলেন, ‘আজ যে ছাত্রটি আত্মহত্যা করেছে তার বিষয়েও আমাদের পক্ষ থেকে যা করার ছিল, আমরা করছি। ছাত্রী ধর্ষণের বিষয়টিও আমরা গুরুত্ব সহকারে দেখছি। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

প্রসঙ্গত, বিয়ের প্রলোভনে ধর্ষণ, সহায়তা ও হুমকি প্রদানের অভিযোগে রবিবার রাতে লালবাগ থানায় ডাকসু ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে পড়ুয়া ওই ছাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী।

মাভাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে ডুবে তরুণের মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা পেলেন ক্রীড়া সংস্থার শীর্ষ দ…
  • ২১ আগস্ট ২০২৬
অস্ত্র কেনাবেচার সময় র‍্যাবের হাতে আটক ব্যবসায়ী 
  • ২১ আগস্ট ২০২৬
সাড়ে ৬ বছরে ১৬ শিক্ষার্থীর আত্মহত্যা, আড়ালে মানসিক চাপ-একাক…
  • ২১ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল পা…
  • ২১ আগস্ট ২০২৬