ভিপি নুরের সঙ্গে ধর্ষণ মামলায় যারা আছেন

২১ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৭ PM
নুর, মামুন ও বাকী

নুর, মামুন ও বাকী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রবিবার রাতে রাজধানীর লালবাগ থানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তার বিরুদ্ধে রেপের (ধর্ষণ) মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

জানা গেছে, মামলায় নূরসহ ছয় জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।

এই মামলার অন্য আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আব্দুল্লাহ হিল বাকী। 

মামলার ব্যাপারে নুর বলেন, ‘আমি শুনেছি। কিন্তু থানা থেকে এখনো কিছু জানানো হয়নি।’ তিনি বলেন, ‘আমরা যেহেতু সরকারের বিভিন্ন ইস্যুতে কথা বলি, তাই ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করা হয়েছে।’

ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬
অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
২২ জনকে চাকরির সুযোগ দেবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৩ অক্টোবর ২০২৬
এমপিকে নিরাপত্তা দেয়নি পুলিশ, ওসির সঙ্গে তর্কে জড়ালেন রুমিন…
  • ২৩ অক্টোবর ২০২৬
পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬