ঢাবির লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী সমিতির ওয়েবসাইট উদ্বোধন

২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৪ AM
অনুষ্ঠানের ফেসবুক লাইভ থেকে নেওয়া

অনুষ্ঠানের ফেসবুক লাইভ থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী সমিতি কল্যাণ সমিতির ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনলাইনে যোগ দিয়ে www.du-lakshmipur.org ওয়েবসাইটটি উদ্বোধন করেন। 

ওয়েবসাইট উদ্বোধনের পাশাপাশি অনলাইনের ওই অনুষ্ঠানে সমিতি আয়োজিত লেখালেখি প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ীদের নামও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ডাকসুর সাবেক সদস্য ও সমিতির সাবেক সভাপতি তানভীর হাসান সৈকত। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি রাশেদ হোসেন৷ সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলী মামুন।

অনুষ্ঠানে ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী সমিতি কল্যাণ সমিতি, এটি ছাত্রদের একটি সংগঠন। লেখালেখি প্রতিযোগিতা ও ওয়েবসাইট তৈরি দুটিই প্রশংসনীয় উদ্যোগ। ছাত্রদের শুধু শ্রেণিকক্ষের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। বিভিন্ন ধরনের সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে নিজেদের যুক্ত রাখতে। বিশেষ তোমরা যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, একজন শিক্ষক হিসেবে আমি বলবো, তোমাদের বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন পরিচালনা করতে হবে।

মাভাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে ডুবে তরুণের মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা পেলেন ক্রীড়া সংস্থার শীর্ষ দ…
  • ২১ আগস্ট ২০২৬
অস্ত্র কেনাবেচার সময় র‍্যাবের হাতে আটক ব্যবসায়ী 
  • ২১ আগস্ট ২০২৬
সাড়ে ৬ বছরে ১৬ শিক্ষার্থীর আত্মহত্যা, আড়ালে মানসিক চাপ-একাক…
  • ২১ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল পা…
  • ২১ আগস্ট ২০২৬