ছাত্রী ধর্ষণ, রাবির টিএসসিসি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৯ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) টিএসসিসির এক কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা দশ বছর আগের হলেও সেই অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন ছাত্রীর বাবা।

গত সোমবার রাতে রাজশাহী নগরের মতিহার থানায় মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান। অভিযুক্ত রাকিবুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসিসি)-এর সঙ্গীত উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট ধর্ষণের অভিযোগ এনে ছাত্রীর লিখিত অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জমা দেন তাঁর বাবা ও মা। একই অভিযোগ জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কাছে জমা দেওয়ায় গত ৩১ আগস্ট রবিনকে পরিষদের সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

মামলার বাদী ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, ২০১০ সালে রাকিবুল হাসান তার বাড়িতে এসে ১২ বছর বয়সী মেয়েকে গান শেখাতেন। এভাবে রকিবুল তাঁদের আস্থাভাজন ও বিশ্বস্ত হয়ে ওঠার সুযোগে তাঁর মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছেন।

আইনি পদক্ষেপ দেরিতে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সামাজিক সমর্থন না পাওয়ার আশঙ্কায় ঘটনাটি প্রকাশও করতে পারেননি। অন্য কেউ যাতে সঙ্গীত পরিচালকের দ্বারা ক্ষতির শিকার না হন, সে জন্য তাঁরা বিষয়টি সামনে এনেছেন।

এদিকে রাকিবুল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভুক্তভোগীর দেওয়া অভিযোগের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলের আহবায়ক প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজিনা লাজ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে বিষয়টি সেলের কাছে পাঠানো হয়েছে। গত বুধবার আমরা প্রথম একটি সভা করেছি।’

এর আগে দ্রুত অভিযোগের তদন্ত করে ওই কর্মকর্তার শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬