রাবি ভিসির বিরুদ্ধে পেনশনের টাকা আটকে রাখার মামলা

১৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৭ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সাবেক উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিনের স্ত্রী মোমেনা জীনাত। মামলায় নিয়মবহির্ভূতভাবে পেনশনের টাকা আটকে রাখার অভিযোগ আনা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর যুগ্ম জেলা জজ আদালত ১-এ মামলাটি দায়ের করা হয়।

মামলার অন্য বিবাদীরা হলেন-রাবির দুই রেজিস্টার, কোষাধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সভাপতি ও অধ্যক্ষ।

মামলার এজাহারে বলা হয়েছে, মোমেনা ১৯৯৮ সালের ১ মার্চ ওই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১৪ সালের ২২ জানুয়ারি তিনি উপাধ্যক্ষ এবং ২০১৫ সালের ২২ জানুয়ারি অধ্যক্ষ হিসেবে পদন্নোতি পান। ২০১৯ সালের ৩০ জুন তিনি অবসরে যান।

বাদীর আইনজীবী নূরে কামরুজ্জামান ইরান বলেন, বাদী মোমেনা জীনাত শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়মবহির্ভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে। পাওনা টাকা আদায়ে তিনি এ মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরে রাজশাহীর যুগ্ম জেলা জজ আদালত ১-এ মামলাটি দায়ের করা হয়। বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর বিবাদীদের আদালতে হাজির হতে সমন জারি করেছে।

পদক্ষেপে ১১ জনের চাকরি, বেতনের সাথে থাকছে অন্যান্য সুযোগ-সু…
  • ২৩ অক্টোবর ২০২৬
মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬