যৌন নির্যাতনে অভিযুক্ত জবি শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি

১৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৯ PM

© টিডিসি ফটো

যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষক আব্দুল হালিম প্রামাণিককে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘যৌন নিপীড়ক হালিম প্রামাণিকের বিচার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে প্রহসন করেছে। তদন্ত কমিটির নামে তিন বছর ধরে এই ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ভূমিকায় আমরা আশ্চর্য হয়েছি।’

তারা বলেন, ‘যেখানে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে মূল্যবোধ ও নৈতিকতা শিখবে সেখানে আমরা শিক্ষকের কাছে যৌন নিপীড়নের শিকার। পাড়ার মাস্তান আর এসকল শিক্ষকদের মাঝে কোনো পার্থক্য দেখা যায় না।’

তারা আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষকের শাস্তির বদৌলতে তাকে রক্ষা করছে।’

এসময় তারা কোনোভাবেই ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে চানা না উল্লেখ করে তারা বলেন, ‘আমরা জানতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে একজন যৌন নিপীড়ক শিক্ষকের পক্ষে অবস্থান নিতে পারে?’

তারা হুশিয়ার উচ্চারণ করে বলেন, তদন্ত কমিটির নামে ভিক্টিমকে অযাচিত প্রশ্ন করে আবারও নিপীড়ন করা হয়। অবিলম্বে অভিযুক্ত হালিম প্রামাণিককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। পুনরায় এরকম কোনো ঘটনা ঘটলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে বলে তারা উল্লেখ করেন।

মানববন্ধনে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী খায়রুল হাসান জাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এইচএম তানভীর, মাহবুবুর রহমান ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান মাহাদী।

ডাকসু ১১ মাসে যে কাজ করেছে, তা ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম
  • ২১ আগস্ট ২০২৬
অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দেবে এসএমসি
  • ২১ আগস্ট ২০২৬
খুবিতে শুরু হয়েছে ২০তম নৈয়ায়িক আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিয…
  • ২১ আগস্ট ২০২৬
আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
  • ২১ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে সংঘাত ও আধিপত্যের রাজনীতি: ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার…
  • ২১ আগস্ট ২০২৬
মুভি ক্লাবের উদ্যোগে খুবিতে ‘বনলতা সেন’ সিনেমার বিশেষ প্রদর…
  • ২১ আগস্ট ২০২৬