ঢাবি ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবককে থানায় সোপর্দ, মামলা

১৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক ছাত্রীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি ও ইভটিজিংয়ের দায়ে বখাটে এক যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে কার্জন হল এলাকা থেকে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর করা মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

ভুক্তভোগী ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সূত্র জানা যায়, গতকাল শনিবার ক্যাম্পাসে ওই ছাত্রী এই হ্যারাজমেন্টের শিকার হয়। পরের দিন আজ রোববার ওই ছাত্রী তার এক সহপাঠী মিলে বখাটেকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গণিত ভবন হয়ে কার্জন হল এলাকার দিকে আসলে ওই বখাটেকে খুঁজে পায়।

এসময় ওই ছাত্রীর সহপাঠী বখাটেকে বিষয়টি (হ্যারাজমেন্ট) সর্ম্পকে জানতে চাইলে সে কার্জন হলের দিকে দৌঁড় দিয়ে পালিয়ে যায়। এসময় ছাত্রীর সহপাঠীও তার পেছনে দৌঁড়াতে থাকে। একপর্যায়ে ওই বখাটেকে ধরে ফেললে সে ওই ছাত্রীর সহপাঠীর ওপর চড়াও হয়।  এসময় আশপাশের লোকজনক বিষয়টি বুঝতে পারলে বখাটে আটক করে প্রক্টরিয়াল টিমকে খবর দেয়। পরে প্রক্টরিয়াল টিম ওই বখাটেকে শাহবাগ থানায় সোপর্দ করে। এ ঘটনায় ইভটিজিংয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেন ওই ছাত্রী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গির জন্য কার্জন হল এলাকা থেকে এক বখাটেকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, ঢাবি ছাত্রীর অভিযোগটি আমলে নেয়া হয়েছে। বর্তমানে এটি মামলা হিসেবে প্রক্রিয়াধীন রয়েছে।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬