চবির ৩৪৬ কোটি টাকার বাজেট অনুমোদন

১৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪০ PM

© সংগৃহীত

২০২০-২১ অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৪৬ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটেও সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়। অন্যদিকে, গবেষণা খাতে তেমন কোন পরিবর্তন আসেনি। 

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ৩২তম সিনেট সভায় এ বাজেট ঘোষণা করা হয়। এসময় বাজেট পেশ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান। 

এতে মোট বাজেটের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের চাহিদা বাজেট ছিল ৫১৪ কোটি ১৩ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১৬ কোটি ৫০ লাখ টাকা সমন্বয় করে ৩২৯ কোটি ৮০ লাখ টাকা নিট বরাদ্দসহ এই বাজেট প্রণয়ন করা হয়। ঘাটতি বাজেট রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা। একইসঙ্গে গত অর্থবছরের ৩৩৫ কোটি ৬৫ লাখ টাকা সংশোধিত বাজেট ঘোষিত হয়। 

২০২০-২১ অর্থ বছরের সর্বোচ্চ বাজেট ঘোষিত হয়েছে শিক্ষক ও কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে। এতে বরাদ্দ দেওয়া হয়েছে ২২২ কোটি ২০ লাখ টাকা। যা মোট বাজেটের ৬৪.১৬ শতাংশ। তবে গবেষণা খাতে গত বছরের মাত্র ৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ অপরিবর্তিত রয়েছে। যা মোট বাজেটের মাত্র ১.২১ শতাংশ। যা গত বছরের বাজেটের ১.২৪ শতাংশ ছিল।

বাজেটে প্রতি শিক্ষার্থীর পেছনে বাৎসরিক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৮৩৭ টাকা। এর বিপরীতে আয় ধরা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। বাজেটের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মধ্যে চিকিৎসায় ৫৬ লাখ, পরিবহন ২ কোটি ১৫ লাখ, বইপত্র, সংবাদপত্র ও সাময়িকী খাতে ৮৮ লাখ টাকা ও প্রকাশনা খাতে ১৭ লাখ টাকা বাজেট ধরা হয়েছে।

এসময় সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, আগামী অর্থবছরে চবির দু’টি বিষয়কে গুরুত্বারোপ করে সকল পরিকল্পনা তৈরি করেছে। তা হচ্ছে গবেষণা ও উন্নয়ন। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে চবির অবস্থানকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য গবেষণা মান ও পরিমাণ বাড়ানোর জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

সিনেট সভায় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬