রাষ্ট্রদ্রোহ মামলায় চবি শিক্ষকের জামিন বহাল

১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৬ PM

© ফাইল ফটো

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। এই রায়ের ফলে রাষ্ট্রদ্রোহ মামলায় আনোয়ার হোসেন চৌধুরীকে দেওয়া ছয় সপ্তাহের জামিন বহাল রয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আনোয়ার হোসেন চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

প্রসঙ্গত, চবি সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ২০১৮ সালে চট্টগ্রাম সিএমএম আদালতে মামলার আবেদন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান তানভীর বাদী হয়ে এ আবেদন করেন। এরপর সরকারের তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর গত ২৩ জুলাই আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা হয়। এই মামলায় হাইকোর্ট গত ২৪ আগস্ট আনোয়ার হোসেন চৌধুরীকে ৬ সপ্তাহের জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬