কলেজে এখন ভর্তি বাণিজ্যের কোন সুযোগ নেই: অধ্যক্ষ

১১ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৫ PM

© টিডিসি ফটো

কবি নজরুল সরকারি কলেজে এখন ভর্তি বাণিজ্যের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি এ কথা জানান।

অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকার বলেন, একাদশ ও অনার্সে ভর্তির সকল কার্যক্রম এখন অনলাইনে পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত ফি শিওর ক্যাশের মাধ্যমে জমা নেয়া হয়। কলেজে কোনো টাকা সরাসরি লেনদেনের নিয়ম নেই। এ পদ্ধতিতে ভর্তি বাণিজ্যের কোন সুযোগ থাকছে না।

তিনি বলেন, মেধা তালিকা অনুযায়ী কলেজে চান্স পেলে দেশের যেকোনো জায়গায় থেকে এখন ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে।

শিক্ষার্থীদের প্রতারণার হাত থেকে সতর্ক করে অধ্যক্ষ বলেন, কেউ যদি টাকার বিনিময়ে কলেজে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে; আর আমরা যদি এ ধরনের কোন অভিযোগ শুনতে পাই অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ বিষয়ে শিক্ষার্থীরা সতর্ক থাকবে।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬