অসহায়দের মৌসুমি ফল ও শিশুখাদ্য দিল ডুসাউ

২৫ জুলাই ২০২০, ১১:১৭ PM

© টিডিসি ফটো

সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যারা অর্থের অভাবে মৌসুমি ফল কিনে খেতে পারেন না, তাদের মুখে হাসি ফোটানোর অভিপ্রায় নিয়ে এগিয়ে এসেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উত্তরা (ডুসাউ)।

শনিবার (২৫ জুলাই) ঢাকার আব্দুল্লাহপুর বস্তির প্রায় সাড়ে তিনশো পরিবারের মাঝে মৌসুমি ফলমূল এবং শিশুখাদ্য বিতরণ করেছে ডুসাউ।

প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সুস্বাদু রসালো ফলের স্বাদ সেসকল মানুষের ঘরে পৌঁছে দিতে বাৎসরিক ফল উৎসব আয়োজন করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবারও সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে মৌসুমি ফল বিতরণ করেছে তারা।

ডুসাউয়ের বর্তমান সভাপতি আবির আহমেদ এবং সাধারণ সম্পাদক আরাফাত সা’দ খান সমাজের এই সকল অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সংগঠন হিসেবে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে ডুসাউ একটি সামাজিক সংগঠন হিসেবে ভূমিকা পালন করছে। সংগঠনটি এর জন্মলগ্ন থেকে সমাজের অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে ।

এর আগে সংগঠনটি বন্যার্তদের ত্রাণ সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় দুস্থ শিশুদের মাঝে পাঠ্য সামগ্রী বিতরণ করেছে। এই সংগঠনটি পরিচালিত হয় উত্তরায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা। তাঁরা সবাই দীর্ঘ ৯ বছর ধরে সমাজের অসহায় মানুষদের সহায়তায় অগ্রগণ্য ভূমিকা পালন করে এসেছে।

ইনানিতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নতুন গ্যাসক্ষেত্রের…
  • ১২ নভেম্বর ২০২৬
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ
  • ১২ নভেম্বর ২০২৬
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
  • ১২ নভেম্বর ২০২৬
ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও উপকূলে অমলিন ভয়াল ১২ নভেম্বরের …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ
  • ১২ নভেম্বর ২০২৬
৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950