‘নব প্রজন্ম শিক্ষক পরিষদ’র বিবৃতিতে রাবি প্রেসক্লাবের নিন্দা

২৫ জুলাই ২০২০, ০৮:১৩ PM

© ফাইল ফটো

ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশ্ন তুলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর শিক্ষক সংগঠন ‘নব প্রজন্ম শিক্ষক পরিষদ’ এর দেওয়া বিবৃতির নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকেরা।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বিপ্লব এক যৌথ বিবৃতিতে কর্মরত সাংবাদিকদের পক্ষে বিষয়টির নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে চলেছেন। সেই অবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশ্ন তুলে প্রত্যক্ষ হুমকি দিয়েছেন।

আমরা মনে করি তাদের এই হুমকি স্বাধীন গণমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষপ। যার মাধ্যমে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারা। যা একই সাথে নিন্দা ও ঘৃণার দাবি রাখে।

তারা আরও বলেন, শুধু বেগম রোকেয়া নয় দেশের ক্যাম্পাসগুলোতে সাংবাদিকতা চর্চায় এমন প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকির সম্মূখীন হচ্ছি প্রতিনিয়ত। ক্যাম্পাসগুলোতে স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চায় এমন বাধা আমরা কামনা করি না।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে বহিস্কার সংক্রান্ত সংবাদ প্রকাশ না হওয়ায় গত ২৪ জুলাই ‘নব প্রজন্ম শিক্ষক পরিষদ’ এর বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত চার সাংবাদিকের পেশাদারিত্বের প্রশ্ন তুলেন।

এসওএস স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২৪ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে চমক রোনান-মাহি, বাদ কারা?
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় যৌন নিগ্রহ—কঠোর বার্তা দিলেন ধর্মমন্ত্রী
  • ২৪ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 
  • ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী প্রথম জাহাজ
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 
  • ২৪ অক্টোবর ২০২৬