আহত নুরকে দেখতে এসে তোপের মুখে নানক

২২ ডিসেম্বর ২০১৯, ০৮:১২ PM

© সংগৃহীত

ঢাকা মেডিকেল হাসপাতালে আহত ডাকসু ভিপি নুরুল হককে দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক। রোববার রাত ৮টার দিকে হাসপাতালে নানক প্রবেশের সময় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এসময় হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের দ্রুত বিচারের দাবি জানায় তারা।

হাসপাতালের প্রবেশ মুখে কিছুক্ষণের জন্য আটকে থাকেন নানক। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা হাসপাতালের ইমার্জেন্সি গেইটে সারাবদ্ধভাবে বসে বিচারের দাবি জানায়। এসময় বিক্ষোভকারীরা নানককে ভিতরে যেতে বাধা প্রদান করে। একইসঙ্গে নুরকে হামলার কারণ জানতে চায় তারা। নুরের উপর বারবার হামলা চালানো হচ্ছে বলে দাবি করে।

এক পর্যায়ে নানকের সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আমরা নুর সহ আহতদের দেখতে এসেছি। তাদের চিকিৎসার খোঁজ নিব। এছাড়া তোমাদের এই অমানবিকভাবে কারা হামলা চালিয়েছে তাদের খোঁজ নিয়ে চিহ্নিত করা হবে। এই অশুভভাবে কারা হামলা চালিয়েছে?

এসময় বিক্ষোভকারীরা চিৎকার করে বলেন, হামলার ভিডিও গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। আপনারা দেখেছেন, কারা হামলা চালিয়েছে। তাদের আগে বিচার করুন।

পরে বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে হাসপাতালে প্রবেশ করেন নানক। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন বলে জানা গেছে। আজ রোববার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে এ হামলা চালানো হয়। 

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, আহত ১৫ থেকে ২০ জন ভর্তি আছেন। ভোঁতা কিছু দিয়ে তাঁদের আঘাত করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁদের চিকিৎসা করা হচ্ছে। আপাতত তাঁদের অস্ত্রোপচার বা আইসিইউতে নেওয়ার প্রয়োজন নেই।

এদিকে ছাত্রলীগের হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। রবিবার সন্ধ্যার দিকে নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় নুর ও তার সাথে আহতদের খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি হামলায় আহতদের প্রতি সমবেদনা জানান।

প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুঁড়ছেন।

টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬