চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ PM
বিক্ষোভের ডাক ডাকসুর

বিক্ষোভের ডাক ডাকসুর © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরির তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১-২০ গ্রেড) পদে নিয়োগ বিধিমালায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগ দলীয়করণ, ঘুষ বাণিজ্য এবং দুর্নীতির সুযোগ সৃষ্টির দাবি করে বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এতে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন তিনি।

রাত পৌনে ৮টার দিকে ফেসবুকের এক পোস্টে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। পোস্টে তিনি বলেন, আজ রাত ৯টায় নিয়োগ পরীক্ষায় লিখিত অংশে নাম্বার কমিয়ে ভাইবাতে নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয়করণ, ঘুষ বাণিজ্য এবং দুর্নীতির সুযোগ সৃষ্টির করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এর আগে বিকেলে এ উদ্যোগকে অযৌক্তিক দাবি করে আন্দোলনের ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদে (রাকসু) নির্বাচন করা স্বতন্ত্রপ্রার্থী সজিবুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।  

পোস্টে তিনি লিখেছেন, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে তাদের পরিশ্রমের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে আজ সন্ধ্যা ৭টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা নতুন বই পাবে বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষাপ্রতিষ…
  • ১০ অক্টোবর ২০২৬
রাবির ২৮ নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল রাকসু
  • ১০ অক্টোবর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এরিয়া ইনচার্জ, আবেদন ৩১ অক্টোবর…
  • ১০ অক্টোবর ২০২৬
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
  • ১০ অক্টোবর ২০২৬
বাবাকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, বাজিমাত …
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে জরুরি চিঠি
  • ১০ অক্টোবর ২০২৬