নতুন আবাসন নীতিমালার প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও, বিক্ষোভ ডাকসুর

২৮ জুলাই ২০২৬, ০৭:২৯ PM
প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ

প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসন নীতিমালায় ‘অছাত্রদের’ হলে থাকার বৈধতা দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ‘গণরুমের পায়তারা, রুখে দেবে শিক্ষার্থীরা’, ‘Say No to গণরুম’, ‘আবাসনে রি-অ্যাড = গণরুম’ এবং ‘ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে হামলার বিচার চাই’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়।

বিক্ষোভে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন আবাসন নীতিমালার মাধ্যমে ‘অছাত্রদের’ হলে থাকার বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘আমরা যে গণরুম প্রথা থেকে বের হয়ে এসেছি, বর্তমান প্রশাসন আবার সেই দিকেই অগ্রসর হচ্ছে।’

এ সময় ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ ডাকসু ও হল সংসদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬