রাশেদ খানের উদ্দেশ্যে আবু বাকের মজুমদার

‘আপনি জনগণের চাকর, উল্টাপাল্টা বক্তব্য না দিয়ে নিজের দায়িত্ব পালন করুন’

২৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৪ PM
আবু বাকের মজুমদার

আবু বাকের মজুমদার © টিডিসি ফটো

‘‎রাশেদ খান এখন জনগণের চাকর। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে উল্টাপাল্টা বক্তব্য না দিয়ে নিজের দায়িত্ব পালন করুন। দায়িত্বের বাইরে গিয়ে উসকানিমূলক মন্তব্য করলে জনগণ তারও জবাব দেবে।’ রাশেদ খানকে উদ্দেশ্য করে জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এ কথা বলেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা, লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

‎এসময়  সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের হানিমুন পিরিয়ড কিন্তু শেষের দিকে চলে এসেছে। নির্বাচনের পরও শিক্ষার্থীরা বিভিন্ন ইস্যুতে মাঠে নেমেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।’

‎তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী নির্যাতন ও হামলার সঙ্গে জড়িত অনেক শিক্ষক ও ব্যক্তির বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

‎ছাত্রলীগ প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনটি নিষিদ্ধ ঘোষণার পরও বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

‎এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মা-বাবা, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতার কার্যালয়ে নাতিকে মারধর, বাঁচাতে গেলে দাদাকে পি…
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপা…
  • ২৭ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি‌তে ভি…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন ঢাবি অধ্যাপক ড. ন…
  • ২৭ জুলাই ২০২৬
আজকের মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে
  • ২৭ জুলাই ২০২৬
বাধ্যতামূলক অবসরে রাতের ভোটের ৩২ ডিসি, তালিকা দেখুন
  • ২৭ জুলাই ২০২৬