জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক মো. সোহেল রানা

২৭ জুলাই ২০২৬, ০৮:১৫ PM
জাবি লোগো ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাবি লোগো ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

‎সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
‎
‎প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী ড. মো. সোহেল রানাকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
‎
‎প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত ট্রেজারারের দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
‎
‎এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬