‎জাবিতে অটোরিকশা রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ফাঁস অডিওতে জাকসু ভিপির নাম

২৩ জুলাই ২০২৬, ০৮:২৪ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশা রেজিস্ট্রেশনে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও কথোপকথনকে ঘিরে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অডিওতে শহীদ সালাম-বরকত হলের উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মো. মনির হোসেনকে আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে রেজিস্ট্রেশন পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া এবং টাকা না দিলে রেজিস্ট্রেশন নম্বর না পাওয়ার কথা বলতে শোনা যায়। একই অডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতুর নামও উচ্চারিত হয়। তবে অভিযোগে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন তিনি।

‎জানা যায়, গত ১৬ জুলাইয়ের ওই অডিও কথোপকথনে ব্যাংক ড্রাফটের নির্ধারিত ৬ হাজার টাকার বাইরে আরও ১০ হাজার টাকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। কথোপকথনে এক আবেদনকারী অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি আগে জানানো হয়নি বলে অভিযোগ করলে মনির হোসেনকে বলতে শোনা যায়, ‘তুমি ঠিকমতো বুঝাইতে পারো নাই।’ একই সঙ্গে অতিরিক্ত টাকা না দিলে রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে না বলেও মন্তব্য করতে শোনা যায় তাকে।

‎অডিওর একপর্যায়ে আবেদনকারীদের উদ্দেশে বলা হয়, ‘কেউ যদি জানতে চায়, বলবেন—জিতু ভাই আমাদের নাম্বার করে দিছে।’ এছাড়া অন্য এক আবেদনকারীর ক্ষেত্রে ‘সালাম-বরকত হলের ভিপি মারুফ ভাই রেফার করছে’ বলেও উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এখানে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু এবং শহীদ সালাম-বরকত হল সংসদের ভিপি মারুফ হোসেনকে ইঙ্গিত করা হয়েছে।

‎একই কথোপকথনে টাকা সংগ্রহে বিলম্ব হওয়ায় মনির হোসেনকে উদ্বেগ প্রকাশ করতেও শোনা যায়। সময়মতো টাকা না পেলে নিজের পকেট থেকে অর্থ জোগাড় করতে হবে এবং মোটরসাইকেল নিয়ে যাওয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। জবাবে আবেদনকারী ফোনে নয়, সামনাসামনি বসে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন।

‎অডিওর এক পর্যায়ে মনির রিকশাচালককে বলেন, ‘এই দুই-চার দিন গাড়িগুলা নামলেই শেষ। এইসব পোলাপান হলের আমি হলে চাকরী করি। আমি যদি নাও পারি তাও আমাকে বলবা।’

‎এরপর রিকশাচালক বলেন, ‘ভাই, আপনি আগে এই টাকা গুলো গুণেন। মনির তখন জানতে চান, ‘কত?’ তখন রেজিস্ট্রেশনপ্রার্থী ঐ রিকশাচালক বলেন, ‘এনে ৩০ হাজার টাকা, খুচরা টাকা আপনি গুনেন।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন বাকী রেজিস্ট্রেশন প্রার্থীদের কাছ থেকে আপাতত তিনি টাকা চাইতে পারছেন না।

‎বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও ছাত্রনেতার দাবি, অটোরিকশা রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নতুন নয়। জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবীবও নিজের ফেসবুক পোস্টে রিকশাপ্রতি ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগের ইঙ্গিত দেন।

‎খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগরের রনি চত্বর এলাকায় এক অটোরিকশাচালকের কাছ থেকে অনুমোদনের নামে ১০ হাজার টাকা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, বিষয়টি প্রকাশ পেলে অনুমোদন বাতিল হতে পারে বলেও তাকে সতর্ক করা হয়েছিল।

‎অভিযোগের বিষয়ে জানতে শহীদ সালাম-বরকত হলের উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মো. মনির হোসেন অস্বীকার করে বলেন, ‘কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি এভাবে কথা বলেছি বা টাকা নিয়েছি, তাহলে আমি জাহাঙ্গীরনগরের চাকরি ছেড়ে চলে যাব।’ ইসলামনগরের ঘটনার বিষয়ে তিনি দাবি করেন, কোনো লেনদেন হয়নি; বরং এক রিকশাচালক তার কাছ থেকে আগে ৫ হাজার টাকা ধার নিয়েছিলেন সেই টাকা আমাকে দিয়েছে।

‎শহীদ সালাম-বরকত হল সংসদের ভিপি মারুফ হোসেন বলেন, একজনের অনুরোধে আমি রিকশার বিষয়টি নিয়ে কাসেম ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। আমি তাকে বলি, একটি রিকশা যদি দেওয়া সম্ভব হয়, কারণ বিষয়টি নিয়ে আমার কাছে অনুরোধ এসেছে। তখন কাসেম ভাই জানান, ইতোমধ্যে ৫০টি রিকশা বরাদ্দ দেওয়া হয়েছে, তাই নতুন করে দেওয়া সম্ভব নয়।

‎আমি তখন বলি, যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে বিষয়টি বিবেচনা করতে। তিনি আমাকে বলেন, আবেদনকারীর নাম লিখে রেখে যেতে। যদি পরে কোনো সুযোগ তৈরি হয়, তাহলে বিষয়টি দেখা হবে। সে অনুযায়ী নামও লিখে দেওয়া হয়েছিল। তবে পরে যতদূর জানি, রিকশাটি আর দেওয়া হয়নি। এরপর এ বিষয়ে আমি আর আলাদাভাবে যোগাযোগও করিনি।

‎এবিষয়ে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

‎তবে এর আগে তিনি গণমাধ্যমকে বলেন, আমার নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কেউ ব্যক্তিগত স্বার্থে আমার নাম ব্যবহার করলে তার দায় আমি নেব না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9