শিবিরের কর্মসূচিতে জামায়াত এমপির মোবাইল নিয়ে লাপাত্তা যুবক

১৯ জুলাই ২০২৬, ০১:৩৮ AM
ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এমপির মোবাইল নিয়ে লাপাত্তা যুবক।

ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এমপির মোবাইল নিয়ে লাপাত্তা যুবক। © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রশিবিরের কর্মসূচিতে এসে মোবাইল খুইয়েছেন ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

পরে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে চুরির সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি উজ্জীবিত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির বটতলায় ‘জুলাই প্রদর্শনী’ আয়োজন করে। এতে অংশ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে লাইভ সম্প্রচার করার জন্য ব্যারিস্টার আরমান উপস্থিত এক ব্যক্তির হাতে মোবাইল ফোনটি দেন। কিছুক্ষণ পর লাইভ চলা অবস্থায় ফোনটি নিয়ে তিনি চলে যান। পরে আর ওই ব্যক্তিকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির গণমাধ্যমকে বলেন, জুলাই প্রদর্শনীর অনুষ্ঠান থেকে ব্যারিস্টার আরমানের মোবাইল ফোন চুরি হয়েছে। আরমান ভাই গলায় কার্ড ঝুলানো এক ব্যক্তিকে লাইভ করতে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন, ছেলেটি আয়োজকদের কেউ। কিন্তু পরে জানা যায়– তিনি আয়োজকদের কেউ নন। ধারণা করা হচ্ছে, তিনি ডেকোরেশনের কাজে যুক্ত কেউ।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই ব্যারিস্টার আরমান আমাকে সঙ্গে নিয়ে শাহবাগ থানায় যান। একটি জিডি করা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার এএসআই জুয়েল মজুমদার গণমাধ্যমকে জানান, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম মোবাইল চুরির ঘটনায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬