সিনেট অধিবেশন

ঢাবিতে ‘কাজী নজরুল ইসলামের’ নামে হল করার প্রস্তাব

৩০ জুন ২০২৬, ১২:৩৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০৫:০৬ PM
রেজাউদ্দিন স্টালিন

রেজাউদ্দিন স্টালিন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে একটি আবাসিক হল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও সিনেট সসদ্য শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। একই সঙ্গে বাংলা বিভাগে নজরুল সাহিত্যকে আরও গুরুত্ব দিয়ে বাধ্যতামূলক পাঠ্য ও গবেষণার সুযোগ বাড়ানোরও আহ্বান জানান তিনি।

সোমবার (২৯ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের বার্ষিক সিনেট অধিবেশনে এই প্রস্তাব করেন তিনি।
 
সিনেট অধিবেশনে রেজাউদ্দিন স্টালিন বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে এসেছিলেন। তিনি এখানে ‘মুসলিম সাহিত্য সম্মেলনে’ যোগ দিয়েছিলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কোনো স্মৃতি নেই। আমি অনুরোধ করব, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে অন্তত একটা হল যেন করা হয়। নতুন কোনো হল তৈরি করা  হলে যেকোনো একটা স্মৃতি তার নামে হওয়া খুব জরুরি। কারণ ১৯৫২ থেকে ২৪-এর জুলাই আন্দোলন পর্যন্ত প্রতিটি সংগ্রামে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান এবং কবিতা আমাদের প্রেরণার উৎস। তাকে আমরা অবহেলা করে থাকতে পারি না।’

উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ৩২টি কোর্স আছে, সেখানে নজরুলকে (কাজী নজরুল ইসলামের লেখা সাহিত্য) নিয়ে মাত্র দুটি কোর্সে ২৫+২৫=৫০ নম্বর পড়ানো হয়  এবং মাস্টার্সে ১ নম্বরেরও নজরুল পড়ানো হয় না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। জুলাইয় আন্দোলনে তার গান, কবিতা কীভাবে আমাদের প্রেরণা দিয়েছিল এবং আমরা বিজয়ী হয়েছি। আমি মনে করি, বাংলা বিভাগে অন্তত নজরুলকে ১০০ নম্বর পড়ানো এবং সেটা আবশ্যিক করা হোক। নজরুলকে (কাজী নজরুল ইসলামের লেখা সাহিত্য) নিয়ে আলাদাভাবে  প্রতি বর্ষে অন্তত ১০টি বিষয়ে গবেষণা করার সুযোগ তৈরি করা হয়— এটিই আমার প্রস্তাব।’

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬